ফেনী
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৭
, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

বাবা-ছেলের অদ্ভুত দেখা!

বাবা সীমান্ত এক্সপ্রেস ট্রেনের গার্ড। তিনি খুলনা থেকে ট্রেন নিয়ে যাচ্ছিলেন চিলাহাটি। আর ছেলে পার্বতীপুর থেকে ট্রেনের জুনিয়র ট্রন টিকেট এক্সামিনার (টিটিই)। ছেলে দিনাজপুর থেকে পার্বতীপুর হয়ে ট্রেন নিয়ে যাচ্ছিলেন রাজধানী অভিমুখে। কিন্তু পথেই ডিউটিরত অবস্থায় দেখা হয়ে গেল বাবার সঙ্গে।

তবে এই দেখার সঙ্গে আর দশটা ‘দেখা’র পার্থক্য রয়েছে। ট্রেন যখন ফুলবাড়ি রেল স্টেশন অতিক্রম করছিল তখন বাবা ট্রেনের শেষদিকে গার্ডরুমে আর ছেলে ওয়াসিবুর রহমান শুভ তখন দ্রুতযান এক্সপ্রেসের ইঞ্জিনের কাছাকাছি একটি কামরায়। বাবার সাথে চলন্ত অবস্থায় এমন দেখায় হলো খুবই স্বল্প সময়ের কুশল, আর সেই সময়টাকে কাজে লাগিয়ে ছেলে মোবাইলে বাবাকে কেন্দ্রে রেখে তুলে ফেলেন সেলফি। আর এই মুহূর্তটি অনন্য হয়ে যায়।

ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে এমন মুহূর্তকে নেটিজেনরা মহাভাগ্যের হিসেবে অভিহিত করেন। খায়রুল ইসলাম নামের একজনের মন্তব্য, ‘এমন পিতা পুত্র হওয়া সৌভাগ্যের!’ স্বপন আমান নামের একজন লিখেছেন, ‘আমাদের কপালে হয়তো এমন ছবি নেওয়ার সৌভাগ্য হবে না, তবে সুন্দর হয়েছে ছবিটা।’

ছেলে ছবির ক্যাপশনে লিখেছেন,

বাবা এবং আমি, ফুলবাড়ি স্টেশনে ক্রসিং চিলাহাটিগামী সীমান্ত এবং ঢাকাগামী দ্রুত্যযান।।।
বাবা=অন ডিউটি ওয়ার্কিং গার্ড ।
আমি= অন ডিউটি জুঃটিটিই ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!