ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৭
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের আন্দোলনকে সহিংসতায় রূপ দিয়েছে

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক অপশক্তি আন্দোলনে অনুপ্রবেশ ঘটিয়ে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করেছে। বিএনপি-জামায়াত অরাজনৈতিক শিক্ষার্থীদের আন্দোলনকে সহিংসতায় রূপ দিয়েছে।

শনিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগের কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন করেন।

এর আগে আন্দোলনকারী শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত ৯ বছরে আন্দোলনে ব্যর্থ হয়ে সর্বশেষ কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করেছে। বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশ ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াত একটি অরাজনৈতিক আন্দোলনকে সহিংসতায় রূপ দিচ্ছে। এমনকি স্কুল-কলেজের পোশাক পরিয়ে ভুয়া পরিচয়পত্র সংগ্রহ করে সহিংসতা করার জন্য লোক পাঠানো হয়েছে, এ খবরও পাওয়া গেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!