ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৬
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বিয়ে বাড়ি থেকে ৩ জন করোনায় আক্রান্ত, ৫০০ কোয়ারেন্টাইনে

ভারতে বিয়ে বাড়ি থেকে তিন জনের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করা হয়েছে। ওই বিয়েতে অংশগ্রহণকারী আরও ৫০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদনীপুরে এ ঘটনা ঘটে।

আক্রান্তদের মধ্যে প্রথম জনের বয়স ৬৬ বছর। কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি। বিয়ে বাড়িতে তার সংস্পর্শে ছিলেন এমন ১৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকি দুজনের মধ্যে একজন ৫৬ বছর বয়সী নারী। আরেকজন ৭৬ বছর বয়সী তাদের। এদের মধ্যে দুজনেরই করোনা পজেটিভ ধরা পড়ে গতকাল শনিবার। বিয়েতে অংশগ্রহণ করা চার জন ছিলেন যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে আগত।
চিকিৎসকরা জানান, ওই বিয়ে বাড়ি আরও অনেকেরই প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জেলার স্বাস্থ্য কর্মকর্তা এ ঘটনাকে জটিল বলে ব্যাখ্যা করেছেন। কারণ বিয়েতে অংশগ্রহণকারী সবাইকে চিহ্নিত করতে অনেক বেশি বেগ পেতে হবে। আর না করতে পারলে তাদের থেকে করোনা ছড়ানোর আশঙ্কা অনেক বেশি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!