ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৭
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াত

 
নিজস্ব প্রতিবেদক-দলীয় আমির মকবুল আহাদ, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৮ জন নেতাকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এ ছাড়া দলটি কাল বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও শুক্রবার নেতাদের মুক্তির দাবিতে দোয়া মাহফিল করবে।

দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান দলীয় নেতা কর্মীদের শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত গোপনে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মকবুলসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। কদমতলী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় আজ তাঁদের আদালতে হাজির করা হয়। গত ৩০ সেপ্টেম্বর মামলা দুটি করা হয়।

গ্রেপ্তার বাকি সাতজন হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরের আমির মোহাম্মদ শাজাহান ও সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির জাফর সাদেক, সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ও সাইফুল ইসলাম।

দুই মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক সাজু মিয়া প্রথম আলোকে বলেন, এই আটজনের প্রত্যেককে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়। আদালত পাঁচ দিন করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত জানুয়ারি মাসে জামায়াতের শপথধারী সদস্যদের ভোটে মকবুল আহমাদ আমির ও শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।

এদিকে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানিয়েছে, কেন্দ্রীয় আমির ও সেক্রেটারি জেনারেল গ্রেপ্তার হওয়ায় এখন থেকে নায়েবে আমির মুজিবুর রহমান দলের কেন্দ্রীয় আমির ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুদ ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করবেন।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!