ফেনী
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৬
, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ভারতে বিদেশি রোগীর সংখ্যায় শীর্ষে বাংলাদেশ

কথা ডেস্কঃ ভারতে প্রতিবছরই চিকিৎসার জন্য প্রচুরসংখ্যক বিদেশি রোগী আসেন। রাজ্যের নামীদামি হাসপাতালে এই রোগীদের আনাগোনা বেশি। তবে দেশটির পর্যটন মন্ত্রণালয় বলছে, বিদেশি রোগীদের মধ্যে এখনো শীর্ষে রয়েছে বাংলাদেশিদের সংখ্যা।

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, গত বছর শুধু বাংলাদেশ থেকে ২ লাখ ২১ হাজার ৭৫১ জন মানুষ চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। এই হিসাবে আরও বলা হয়, ইউপিএ আমলের চেয়ে এখন বাংলাদেশ থেকে বেশি রোগী আসছেন।

পর্যটন মন্ত্রণালয়ে সূত্রে আরও বলা হয়, গত বছর আফগানিস্তান থেকে ভারতে চিকিৎসার জন্য এসেছেন ৫৫ হাজার ৬৮১ জন রোগী। এরপরই স্থান ছিল ইরাকের। সেখান থেকে এসেছেন ৪৭ হাজার ৬৪০ জন রোগী। গত বছর ওমান থেকে এসেছেন ২৮ হাজার ১৫৭ জন। আর মালদ্বীপ থেকে এসেছিলেন ৪৫ হাজার রোগী। গত বছরই মালদ্বীপ থেকে রেকর্ডসংখ্যক রোগী এসেছিলেন ভারতে। তবে ২০১৭ সালে এই সংখ্যা ছিল মাত্র ১০ হাজার।

অন্য একটি সূত্রে জানা যায়, গত বছর কমসংখ্যক রোগী এসেছেন পাকিস্তান থেকে। যার পরিমাণ ছিল মাত্র ১ হাজার ৭৮৫ জন। ২০১৬ সালে ওই সংখ্যা ছিল ৩ হাজার ৯৫৫।

এদিকে বিশেষ করে বাংলাদেশি রোগীদের সুচিকিৎসা দেওয়ার জন্য ভারতের স্বাস্থ্য ও পর্যটন মন্ত্রণালয় নতুন করে পরিকল্পনা নেওয়ার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় দূতাবাসের মাধ্যমে চিকিৎসাসংক্রান্ত বিশেষ সেমিনারের আয়োজন এবং ভারতের সব কটি আন্তর্জাতিক বিমানবন্দরে হেল্প ডেস্ক খোলা। যাতে করে বাংলাদেশের রোগীরা চিকিৎসা পরিষেবায় আরও বেশি করে সাহায্য পেতে পারেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!