ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৭
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

মধ্যপ্রাচ্যে রোজা শুরু বৃহস্পতিবার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হবে বৃহস্পতিবার। মঙ্গলবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে রোজা ও ঈদ পালন হয় একদিন ব্যবধান রেখে।

আল আরাবিয়া টিভি জানিয়েছে, সৌদি আরবের কোনো স্থানে চাঁদ দেখা যায়নি। এজন্য বৃহস্পতিবার থেকে রোজা শুরুর নির্দেশনা দিয়েছে সৌদি সরকার।

কাতার, আমিরাত সরকারও একই নির্দেশনা দিয়েছে বলে খালিজ টাইমস ও গালফ টাইমস জানিয়েছে।

রমজানে এক মাস সংযমের পর মুসলমানরা শাওয়ালের চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করেন।

সিরিয়ার দৌমায় রমজানকে সামনে রেখে বিশেষ মেলা
মুসলিমদের পবিত্রতম মাস রমজানকে সামনে রেখে সিরিয়ার দৌমার একটি মেলা শুরু হয়েছে। এই মেলায় খাবার ও খেলনাসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বিক্রি করা হচ্ছে।
সিরিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে চার দিনব্যাপী এই বিশেষ মেলাটি রোববার উদ্বোধন করা হয়।
রাজধানীর কাছে ইস্টার্ন গৌতায় এই স্থানটি এক সময় সিরিয়ার আসাদ বিরোধীদের ঘাঁটি ছিল। উভয়পক্ষের মধ্যে সংঘাত-সংঘর্ষে এই এলাকার ব্যাপক ক্ষতি হয়। খবর এএফপি’র।
গত মাসে সিরীয় সরকার গৌতা পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তাদের হামলার কারণে হাজার হাজার স্থানীয় বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় বিরোধীদের অধিকৃত অংশ ও দামেস্কের নিকটস্থ সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা সংঘর্ষে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এখনও দৌমা ও আশপাশের বাসিন্দাদের মধ্যে যারা আবার নতুন করে জীবন শুরু করতে চাইছেন, তারা তাদের বাড়িঘর মেরাতম করতে প্রয়োজনীয় জিনিষ কিনতে রোববার এই মেলায় এসেছেন।
নারী, পুরষ ও শিশুরা বিভিন্ন স্টল থেকে ইন্সটেন্ট কফিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিষ কিনছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!