ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৫
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই মুসলিম নারী নির্বাচিত

কথা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এই প্রথম দুজন মুসলিম নারীকে নির্বাচিত করলেন ভোটাররা। মিনেসোটা ও মিশিগানের ভোটাররা তাঁদের প্রতিনিধি হিসেবে ডেমোক্র্যাট সদস্য ইলহান ওমর ও রাশিদা তালিবকে নির্বাচিত করেছেন। গতকাল মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে ভোট নেওয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে মুসলিমবিদ্বেষী মনোভাব গড়ে ওঠে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে। এমন পরিস্থিতে এই দুজনের জয় ইতিহাস গড়ল।

মিনেসোটা থেকে নির্বাচিত ৩৬ বছর বয়সী ইলহান ওমর সোমালিয়া থেকে আসা শরণার্থী। যুক্তরাষ্ট্রে আসার পর এখানকার নাগরিকত্ব পান। শিশু বয়সে তিনি চার বছর কেনিয়ার একটি শরণার্থীশিবিরে ছিলেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই প্রথম হিজাব পরা সদস্য হতে যাচ্ছেন ওমর।

অন্যদিকে, মিশিগানে জয়ী রাশিদা তালিবও ইতিহাস গড়েছেন। ৪২ বছর বয়সী এই সমাজকর্মী ডেট্রয়েটে এক ফিলিস্তিনি অভিবাসীর ঘরে জন্ম নেন। ১৪ ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। ২০০৮ সালে প্রথম মুসলিম নারী হিসেবে তিনি মিশিগান আইন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর) নামক এক সংগঠনের জরিপে দেখা যায়, ২০১৮ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষী অপরাধের হার বেড়েছে ২১ শতাংশ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!