ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৩
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

মহিলা হ্যান্ডবল প্রতিযোগীতায় পরশুরাম চ্যাম্পিয়ন

ফেনী জেলা মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত মহিলা হ্যান্ডবল প্রতিযোগীতা-২০১৯ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ সোমবার ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় ৬ উপজেলার মধ্যে চ্যাম্পিয়ন শীপ অর্জন করে পরশুরাম উপজেলা দল। আর রানার্সআপ হয়েছে সোনাগাজী উপজেলা দল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিনী সেলিনা আক্তার ববি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের সহধর্মিনী তাছলিমা রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোছা: সুমনী আক্তারের সভাপতিত্বে এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য লায়লা জেসমিন বড় মনি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য কাউন্সিলর সেলিনা চৌধুরী শেলী উপস্থিত ছিলেন।

প্রতিযোগীতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শহীদ মেজর সালাহ্ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আক্তার।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!