ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

মাটিরাঙ্গায় কিশোরীকে অপহরন, তিন ঘন্টা পর উদ্ধার

 
খাগড়াছড়ি প্রতিনিধি -খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আথোই মারমা (১৮) নামে এক কিশোরীকে অপহরনের তিন ঘন্টার ব্যবধানে উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যৌথ বাহিনীর সদস্যরা। রোববার রাত ১০টার দিকে মাটিরাঙ্গার কামিনী মেম্বারপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরনের সাথে জড়িত চার অপহরনকারীকে আটক করেছে যৌথবাহিনী।

জানা গেছে, রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে রামগড় মাষ্টারপাড়ার বাসিন্দা নিবাই মারমার মেয়ে আথোই মারমা খাগড়াছড়ি থেকে রামগড়ে ফেরার পথে মাটিরাঙ্গার ১০নং এলাকায় যাত্রীবাহি বাস থেকে নামিয়ে তুলে নিয়ে যায় ইউপিডিএফ কর্মী বাবু ত্রিপুরার নেতৃত্বে চার অপহরকারী। এসময় তার পাশে বসে থাকা আবদুস ছোবহান নামে এক যাত্রীকে মারধর করে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ মাটিরাঙ্গার কামিনী মেম্বারপাড়া এলাকার একটি ঘর থেকে তাকে উদ্ধার করে। এসময় অপহরনের সাথে জড়িত চার অপহরনকারীকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতরা হলো, খাগড়াছড়ির ভাইবোনছড়ার আনন্দি চাকমার ছেলে নিপন চাকমা (২০), খাগড়াছড়ি সদরের খাগড়াপুরের সুশীল ত্রিপুরার ছেলে কৃপায়ন ত্রিপুরা (২০), রাঙ্গমাটির বাঘাইছড়ির বটতলী এলাকার নমমী চন্দ্র চাকমার ছেলে সুনেল চাকমা (২৫) ও খাগড়াছড়ি সদরের খাগড়াপুরের রামেন্দ্র ত্রিপুরার ছেলে বাবু ত্রিপুরা (২৬)।

অপহরনের বর্ণনা দিয়ে আথোই মারমা জানায়, কোন কিছু না বলেই চার যুবক আমাকে বাস থেকে নামিয়ে একটি ত্রিপুরা পাড়ার দিকে নিয়ে যায়। সেখানে একটি বাড়িতে আমাকে আটকে রাখে। পরে সেখান থেকে সেনাবাহিনী ও পুলিশ আমাকেসহ চার অপহরনকারীকে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো: জাকির হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে অপহরন মামলা ায়েরের করা হয়েছে, আটককৃতরে সকলেই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের কর্মী বলেও জানান তিনি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!