ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে শীর্ষ ব্যবসায়ী গ্রেফতার

 

 

শহর প্রতিনিধি-ফেনীতে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে  জেলা প্রশাসন।মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।এসময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত ফেনীর  ৩ নম্বর মাদক  ব্যবসায়ী রায়হান আহম্মেদ ওরফে রিয়াদকে (৩৮) মাদক দ্রব্যসহ পশ্চিম ডাক্তার পাড়া থেকে  গ্রেফতার করা হয়।

পরে রেল স্টেশন থেকে  মাদকসহ আরাফাত হোসেন (২২),সাইফুল ইসলাম (৩২) ও  আবুল বশর (২২) কে আটক করে ছয়  মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত।

সুত্র জানায়,মঙ্গলবার বিকালে শহরের পশ্চিম ডাক্তার পাড়া সওদাগর বাড়ির আবুল কাশেমের বাড়িতে অভিযান চালায় আদালত।এসময় ১হাজার ২ শ ২০ পিস ইয়াবা, ৮৬ বোতল ভারতীয় হুইস্কি,৩২ বোতল বিয়ার, ২০০ গ্রাম গাঁজা ও নেশা জাতীয় দ্রব্য বানানোর কেমিক্যালসহ রায়হান আহম্মেদ ওরফে রিয়াদকে গ্রেফতার করা হয়।

সন্ধ্যায়  রেল স্টেশনে অভিযান চালিয়ে মাদকসহ আরাফাত হোসেন (২২),সাইফুল ইসলাম (৩২) ও  আবুল বশর (২২) কে আটক করে ছয়  মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান, জি আর পির উপ-পরিদর্শক মো: আব্দুল আলীম ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন |

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!