ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩১
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

মালয়েশিয়ায় উন্নয়ন মেলা অনুষ্ঠিত

আহমাদুল কবির: মালয়েশিয়ায় শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।মেলা উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলাম এবং উপস্থাপনা করেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. সায়েদুল ইসলাম।

রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলাম বলেন, গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে অর্থনৈতিক মুক্তি। আর এ অর্থনৈতিক মুক্তির জন্য উন্নয়নের বিকল্প কিছু নেই। বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ প্রগতি ও উন্নয়নের মহাসড়কে ধাবমান।

তিনি আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী এবং এশিয়ায় সর্ববৃহৎ রফতানি বাজার। দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে শ্রম রপ্তানী হচ্ছে। এ ছাড়া মালয়েশিয়ায় কর্মরত অবৈধ শ্রমিকদের রি- হেয়ারিং প্রক্রিয়ায় বৈধতা দেয়া হয়েছে ।

রাষ্ট্রদূত দুই দেশের সহযোগিতার ক্ষেত্র প্রসারে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি মালয়েশিয়া প্রবাসী নাগরিকদের দেশের উন্নয়নে অধিকতর অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিশ্লেষণধর্মী উপস্থাপনা করা হয়। এছাড়া দেশের বিভিন্ন খাতভিত্তিক উন্নয়ন তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, মিনিষ্টার পলিটিক্যাল মো. রইছ হাসান সরোয়ার, ডিফেন্স উইং প্রধান এয়ার কমডোর মো. হুমায়ুন কবির, ফার্ষ্ট সেক্রেটারি শ্রম মো. হেদায়েতুল ইসলাম মন্ডল, পাসপোর্ট ও ভিসা উইং প্রধান মো. মশিউর রহমান তালুকদার, ফার্ষ্ট সেক্রেটারি মো. মাসুদ হোসাইন, কমার্শিয়াল উইং প্রধান মো. রাজিবুল আহসান, ফার্ষ্ট সেক্রেটারি তাহমিনা ইয়াছমিন, শ্রম শাখার ২য় সচিব মো. ফরিদ আহমদসহ দূতাবাসের কর্মকর্তা।

উন্নয়ন মেলা থেকে দেশের উন্নয়ন সম্পর্কিত তথ্য, বিনিয়োগ ও বাণিজ্য, মেলা থেকে বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা প্রেরণ, ভিসা সেবা প্রদান, বাংলাদেশ বিমানের স্টল থেকে কম মূল্যে টিকেট ক্রয় ইত্যাদি সুবিধা রাখা হয়। এ ছাড়া ছিল ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!