ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৪
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

মিডিয়ায় প্রকাশিত আ.লীগের প্রার্থী তালিকা ভুয়া

ঢাকা অফিসঃ সংবাদ মাধ্যমগুলোতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দাবি করে যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে তা ভুয়া এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সোমবার বিকালে দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘আমরা দলের পক্ষ এখনও কাউকে মনোনয়ন দেইনি। জোটগতভাবে মনোনয়ন দেয়া হবে।’‘‘যারা দাবি করছেন বা মনোনয়ন পেয়েছেন বা বাদ পড়েছেন বলে নিউজ আসছে, সব ভুয়া। আমরা কাউকে মনোনয়ন দেইনি, দিয়েছে মিডিয়া।’’

এ সময় দলের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, ত্রাণ সম্পাদক সুজিত নন্দী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য মারুফা আক্তার পপি, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!