ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৩
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

’যতই হুঙ্কার দিক, এই সরকারের নৈতিক ভিত্তি নেই

 

ঢাকা অফিস-সরকার যতই হুঙ্কার দিক, তাদের নৈতিক কোনও ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘নৈতিক দিক থেকে এই সরকার অবৈধ। এই সরকার যতই হুঙ্কার দিক, তাদের কোনও নৈতিক সাহস ও মনোবল নেই।’বুধবার বিকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন খালেদা জিয়া।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, ‘সংসদে প্রকৃত বিরোধী দল নেই। শাসকদের কোথাও কোনও জবাবদিহিতা নেই। সশস্ত্রবাহিনী সম্পর্কে বৈরী প্রচারণা চালানো হচ্ছে। হীন পন্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে।’
খালেদা জিয়া বলেন, ‘দেশে মানুষের কথা বলার অধিকার নেই। ১০ টাকা দরে চাল খাওয়ানোর ধোঁকা দিয়ে এখন মোটা চালের দাম করা হয়েছে ৫০ টাকা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সব পণ্যের দাম। এই দুঃসহ অবস্থা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। তাদের অধিকার তারা ফিরে পেতে চায়। তারা আমাদের দিকে তাকিয়ে আছে।’
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘জনগণের সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম শুরু করি। সেই সংগ্রামে দুঃসহ বন্দি জীবন কাটাচ্ছে অগণিত নেতাকর্মী, অসংখ্য মানুষ। হামলা-মামলার শিকার হচ্ছে।’
খালেদা জিয়া বলেন, ‘এই রক্তপিপাসু শাসকদের হাত থেকে গণতন্ত্র রক্ষা সহজসাধ্য কাজ না। জনগণ পরাজিত হবে না। যে কলঙ্কের ইতিহাস তারা রচনা করেছে, তার ছাপ চিরস্থায়ী হয়ে থাকবে।’
এর আগে, বিকাল ৫টা ৬ মিনিটে সংবাদ সম্মেলনে উপস্থিত হন খালেদা জিয়া। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!