ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে রমজানে জেলা প্রশাসনের বাজার মনিটরিং, তিন ব্যবসায়ীর জরিমানা

শহর প্রতিনিধিঃ ফেনীতে রমজানে ভোক্তা অধিকার সংরক্ষণে সোমবার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম।ব্রয়লার, লেয়ার ও কক মুরগির বাজারমূল্য বৃদ্ধি করা হয়েছে অভিযোগ পাওয়া যায়।অভিযানে ফেনীর পৌর হকার্স মার্কেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পরীক্ষা করে দেখা হয়। অন্যান্য বাজারমূল্য মোটামোটি স্থিতিশীল পাওয়া যায়।

এসময় রহমানিয়া পোলট্রির মালিক আব্দুল মান্নানকে (৪৫) মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৩০ হাজার, সৌদিয়া পোলট্রির মালিক নুরুল ইসলাম (৪২) কে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৩০ হাজার টাকা ও মো: ফারুক (২৮) কে একই অপরাধে ২ হাজার টাকা অর্থদন্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। মনিটর করা হয় শহরের ভিতরের বাজার।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া, স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, জেলা মার্কেটিং অফিসার এমদাদ উল্লাহ ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!