ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৭
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

রোববার নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন রাষ্ট্রপতি

 

নোয়াখালী প্রতিনিধি-আগামীকাল রোববার নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপে যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত ম্যানুভার অনুশীলন ২০১৭-১৮ মহড়া পরিদর্শনে যাচ্ছেন তিনি।শনিবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্বর্ণদ্বীপে ব্যাপক সাজসজ্জা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

স্বর্ণদ্বীপে পৌঁছার পর সেনাবাহিনী প্রধান আবু বেলাল মো. শফিউল হক রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন।দরাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে মহড়া পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।

এছাড়া রাষ্ট্রপতি স্বর্ণদ্বীপে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সেনাবাহিনী কর্তৃক তৈরি বিদেশি নারিকেল বাগান, ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণকাজ ও সামরিক বাহিনীর ডেইরি ফার্ম পরিদর্শন করবেন।

রোববার বিকালে আবদুল হামিদ ঢাকায় ফিরবেন বলে জানানপ্রেস সচিব জয়নাল আবেদীন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!