ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪৪
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সময়ের আলোর প্রয়াত ২ সাংবাদিক পরিবারকে আমিন মোহাম্মদ গ্রুপের অনুদান

আমিন মোহাম্মদ গ্রুপের মালিকানাধীন দৈনিক সময়ের আলোর প্রয়াত দুই সাংবাদিকের পরিবারকে মোট ১৫ লাখ টাকার চেক তুলে দিয়েছেন গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সময়ের আলোর ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ। করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়া সময়ের আলোর প্রধান প্রতিবেদক মরহুম হুমায়ুন কবির খোকন এবং সিনিয়র সাব এডিটর মরহুম মাহমুদুল হাকিম অপুর পরিবারকে বুধবার গ্রুপের প্রধান কার্যালয়ে অনুদান দেয় দেশের শীর্ষ রিয়েল এস্টেট কোম্পানি আমিন মোহাম্মদ গ্রুপ।

এ সময় উপস্থিত ছিলেন সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ্ ও ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়। অনুষ্ঠানে দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক মরহুম হুমায়ুন কবির খোকনের স্ত্রী শারমীন সুলতানা রীনা ১০ লাখ ও সিনিয়র সাব এডিটর মাহমুদুল হাকিম অপুর স্ত্রী আরিফা সুলতানা ৫ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করেন।

গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বলেন, করোনাভাইরাসের প্রকোপে আমাদের দুজন তুখোড় সাংবাদিক কর্মীকে হারিয়েছি। অর্থের বিনিময়ে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব না। তাই সময়ের আলোতে তাদের অবদানের কথা স্মরণ করে আমিন মোহাম্মদ গ্রুপ ও সময়ের আলো কর্তৃপক্ষ দুই পরিবারকে যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ টাকা করে অনুদান প্রদান করেছে। অতীতেও সংবাদকর্মীরা কোনো সঙ্কটে পড়লে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!