ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৭
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

‘সহায়ক সরকারের রূপরেখা না মানলে ভয়াবহ আন্দোলন’

ঢাকা অফিস-খালেদা জিয়া শিগগিরই দেশে ফিরে সহায়ক সরকারের রূপরেখা দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘সরকার সহায়ক সরকারের রূপরেখা মেনে নিলে ভালো। না মানলে ভয়াবহ আন্দোলনের মুখোমুখি হতে হবে।’ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ সব কথা বলেন।‘চাল ও শিশু খাদ্যসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য গঠনের দাবিতে’ মানববন্ধনের আয়োজন করে গণ সংস্কৃতি দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘আপনি হয়তো ভুলে গেছেন, খালেদা জিয়া আপসহীন নেত্রী। বিএনপি ও ২০ দলের পেছনে ফেরার কোনও রাস্তা নেই। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যা কিছু করা দরকার, তাই করব আমরা।  এ জন্য আপনাকে বলছি, অহঙ্কার করার কিছু নেই, সমঝোতায় আসুন। অন্যথায় আপনাকে ভয়াবহ আন্দোলনের মুখোমুখি হতে হবে।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!