ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সাজা পরোয়ানা মাথায় নিয়ে ১০ বছর ধরে ঘুরে বেড়িয়েছেন সাহেদ

করোনা টেস্টের ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাতসহ প্রতারণার অভিযোগে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে ১০ বছর আগে প্রতারণার একটি মামলায় ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। কারাদণ্ডের পাশাপাশি ৫৩ লাখ টাকা জরিমানাও করা হয়।রায়ের পর আদালত থেকে সাহেদের বিরুদ্ধে তখনই সাজার পরোয়ানা জারি করা হয়। এই ১০ বছরে সাজা পরোয়ানা মাথায় নিয়ে ঘুরে বেড়িয়েছেন সাহেদ। গ্রেফতারি পরোয়ানা জারিও থাকলেও তাকে গ্রেফতার করেনি আইনশৃঙ্খলা বাহিনী।বুধবার (১৫ জুলাই) আদালত সূত্র থেকে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ২০০৮ সালে চেক জালিয়াতির অভিযোগে মজিবর রহমান নামের একজন ব্যবসায়ী সাহেদ করিমের বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম আদালতে মামলা করেন। সেই মামলায় বিচার শেষে ২০১০ সালের ১৮ আগস্ট ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সাহেদকে ছয় মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে, ৫৩ লাখ টাকা জরিমানা করেন আদালত। পরে সাজার পরোয়ানাও জারি করা হয়। এই ১০ বছর সাজা পরোয়ানা মাথায় নিয়েই ঘুরে বেড়িয়েছেন তিনি।

আজ সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে প্রতারক সাহেদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণার মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হবে।

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে রোগীদের সরিয়ে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!