ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সিলেটের ৯ বছরের কায়রান যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তি!

ঢাকা অফিস: সিলেটের ৯ বছরের শিশু কায়রান যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তি হয়ে চমক সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির গড় বয়স যেখানে ১৭-১৯, খুব মেধাবী হলেও ১৪-১৫ বছরের নিচে ভর্তির রেকর্ড খুবই কম।

সেখানে কায়রান কলেজে ভর্তি হয়েছে মাত্র ৯ বছর বয়সে! তাও যেনতেন কোনো বিষয় নয়, রীতিমতো গণিত ও রসায়ন নিয়ে পড়ছে সে। এমন অর্জনে তার প্রতিভার প্রশংসা করছে বিশ্ব গণমাধ্যম।

মাত্র ৯ বছর বয়সে কলেজে ভর্তি হওয়া কায়রানের এমন অভাবিত প্রতিভাকে প্রথমে সবার সামনে তুলে ধরে হাফিংটন পোস্ট। কায়রানের মা জুলিয়া চৌধুরী কাজী ও বাবা মোস্তাহিদ কাজী।

তাদের পূর্বপুরুষ সিলেটের বাসিন্দা। হাফিংটন পোস্টে খবর প্রকাশের পর আমেরিকায় কায়রানকে ঘিরে আলোচনার শুরু। তাকে আমন্ত্রণ জানানো হয় জনপ্রিয় টিভি শো গুড মর্নিং আমেরিকাতে। পরে ডেইলি মেইল, আইরিশ টাইমস ও পশ্চিমা গণমাধ্যমও কায়রানকে নিয়ে ইতিমধ্যে কয়েকটি সংবাদ ছেপেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!