ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৫
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সৈয়দ আশরাফের স্ত্রীর ইন্তেকাল

 
আন্তর্জাতিক ডেস্ক-আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।সোমবার লন্ডন সময় ৩টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ১০) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ইন্তেকাল করেন।

শিলা ইসলাম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গতকাল শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইউসিএলএইচ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে না ফেরার দেশে চলে যান তিনি।

এর আগে, গত এপ্রিলে জার্মানির একটি হাসপাতালে কেমো থেরাপিসহ ক্যান্সারের কয়েক ধাপের চিকিৎসা করা হয় তার।

শিলা ইসলাম লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, মেয়ে রীমা আশরাফসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সৈয়দ আশরাফের স্ত্রীর মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগ গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

জনপ্রশাসমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তার ভাই শাফায়েতুল ইসলাম ও পরিবারের ঘনিষ্টজনরা এখন লন্ডনে অবস্থান করছেন। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ হলে শিলা ইসলামকে নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন তারা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!