ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৬
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে অস্ত্র ও ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

সোনাগাজীতে গুরা মিয়া সবুজ নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের হাজারী বাড়ির মৃত ফকির আহমদের ছেলে।

মডেল থানার ওসি সাজেদুল ইসলামের দাবি তার কাছ থেকে দুটি অস্ত্র,৪ রাউন্ড গুলি,একটি দা ও ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় অস্ত্র,মাদক ও চাঁদাবাজির অভিযোগে ৭টি গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে বলেও তিনি জানান।

তবে সবুজের স্ত্রী সুরমা বেগম জানায়,তার স্বামীকে বাড়ির লোকদের উপস্থিতিতে পুলিশ গ্রেপ্তার করে। তার কাছে কোন অস্ত্র পায়নি। স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে বিরোধের জেরে তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে।

স্থানীয়রা জানান, গুরা মিয়া সবুজ যুবলীগের দুর্দিনের পরীক্ষিত কর্মী হলেও গত কয়েক বছর ধরে তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

স্থানীয় চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানায়, সবুজের সঙ্গে তার কোন বিরোধ নেই।মাদক ব্যবসা করতে নিষেধ করায় কিছুদিন আগে তাকে হত্যার চেষ্টা করেন সবুজ। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় সোমবার সকালে পুলিশ বাদী হয়ে সবুজের বিরুদ্ধে দুটি মামলা করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!