ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৭
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামীসহ আটক ৩

সোনাগাজী প্রতিনিধি-সোনাগাজীতে শাহানারা আক্তার (৫৫) নামে এক গৃহবধুর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে পৌরএলাকার ৮নং ওয়ার্ডের সোনাগাজী কলেজ সংলগ্ন নতুন শেখ বাড়ির নিজ ঘরের শয়ন কক্ষ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এসময় রক্তমাখা একটি ছুরি ও একটি দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধুর স্বামী মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম, গৃহ পরিচারিকা হালিমা খাতুন ও গৃহ কর্মচারী মো. রানাকে আটক করেছে পুলিশ। নিহত শাহানারা ৪ সন্তানের জননী এবং নতুন শেখ বাড়ির শেখ সিরাজউদ্দৌলার স্ত্রী।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, সকাল সাড়ে নয়টার দিকে তার শয়ন কক্ষে খাটের উপর ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে স্বামীসহ গৃহ কর্মচারীরা জবাই করে হত্যা করতে পারে। এদিকে আটককৃত সিরাজুল ইসলাম ঘটনার জন্য কাউকে দায়ী না করে বলেন, তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। তার ধারণা সে নিজে নিজে ছুরি দিয়ে জবাই হয়ে আত্মহত্যা করতে পারে। ঘটনার জন্য তিনি কাউকে দায়ী করেননি।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. হারুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে মনে হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!