ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে নির্বাচনী সহিংসতায় আহত যুবলীগ নেতার মৃত্যু

ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন (৪০) মারা গেছেন। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের ভাই শামিম জানান, হামলায় ইমাম উদ্দিনের মাথায় গুরুতর আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সোমবার সকাল ১০টার দিকে ইমাম উদ্দিন মারা যান। নিহত ইমাম উপজেলার নিহত উত্তর চর ছান্দিয়া গ্রামের মাঝিবাড়ির আবু তাহেরের ছেলে। আহত ফয়েজ উল্লাহ ফেনীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী দীন মোহাম্মদের সমর্থক ইমাম উদ্দিনের সঙ্গে অপর প্রার্থী শাখাওয়াতুল হক বিটুর সমর্থক শাহাদাত হোসেন আরিফের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে পরদিন ইমাম উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে আরিফের নেতৃত্বে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় ইমাম উদ্দিন ও ফয়েজ উল্লাহ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার ইমামকে চট্টগ্রাম মেডিকেল কলে হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় পরদিন (২ এপ্রিল) আহত ফয়েজ উল্লাহ বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় যুবদল নেতা খুরশিদ আলম, তার সহযোগী আরিফ, নুর নবী, আবছার, জসিম উদ্দিন ও নয়নকে আসামী করে মামলা দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনায় জসিম উদ্দিন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জন্য চেষ্টা করছে পুলিশ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!