ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজী জামেয়াতুল ইসলামীয়া মাদ্রাসার সুপার কালিমুল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুৃর্নীতির অভিযোগ

সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া অাল জামেয়াতুল ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার ও পৌর জামায়াতের অামির কালিমুল্লাহর বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়ম ও মাদ্রাসার তহবিল অাত্মসাতের অভিযোগ উঠেছে।এ ঘটনায় সুপারের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট অভিযোগ দেন অভিভাবক সৈয়দ দীন মোহাম্মদ।

অভিযোগ সুত্রে জানা গেছে, কমিটির সভাপতি প্রকৌশলী অাহসান উল্যাহ ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর নিহত হন। সভাপতি নিহত হওয়ার পর নিয়ম বহির্ভূত ভাবে কমিটির সদস্য জনৈক রুহুল অামিনকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।যদিও তিনি বৈধ সদস্য নন। মাদ্রাসার বিভিন্ন খাতে খরচের বুয়া বিল ও ভাউচার তৈরি করে তহবিল অাত্মসাত করে অাসছে বলে অভিযোগ উঠেছে।
এছাড়া প্রতিবছরের ন্যায় ২০১৭ সালেও বেতনসহ অানুসাঙ্গিক অাদায় প্রায় ৭ লক্ষ টাকা। কিন্তু ২০১৪ সাল থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত শিক্ষকেরা তাদের বেতন ভাতা পায়নি। তার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে সরকার বিরোধী কার্যক্রম পরিচালনারও অভিযোগ রয়েছে।

এ ব্যপারে সোনাগাজী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অাল মমিন জানান, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!