ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৫
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

স্বামীকে নিয়ে সেলফি তুলতে গিয়ে ৯০০ ফুট গভীর খাদে নারী

কথা ডেস্কঃ আবারো সেলফির জন্য প্রাণ গেল। জাতীয় সেলফি দিবসেই প্রকাশ্যে এলো এই খবর। এ বার ঘটনা ভারতের মহারাষ্ট্রের। স্বামীকে নিয়ে সেলফি তুলতে গিয়ে ৯০০ ফুট গভীর খাদে পড়ে গেলেন ৩৫ বছরের এক নারী।

মঙ্গলবার সন্ধ্যায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। পুনেতে এক আত্মীয়ের বাড়িতে ঘুরে রায়গড়ের মাথেরানে সপরিবার বেড়াতে গিয়েছিলেন দিল্লির পেইন্টিং কন্ট্রাক্টর ৩৮ বছর বয়সি রাম চৌহান। সঙ্গে ছিলেন তার স্ত্রী সরিতা এবং তাদের তিন সন্তান। বড় মেয়ে ক্লাস এইটের ছাত্রী।

সন্ধ্যা সোয়া ছয়টার দিকে লুইসা পয়েন্টে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন রাম ও সরিতা। পাশেই খেলা করছিল তাদের ছেলেমেয়েরা। সেই সময় চারিদিক ছিল কুয়াশায় ঢাকা। খুব জোরে হাওয়াও বইছিল। তখনই হঠাত্‍‌ পা পিছলে ৯০০ ফুট গভীর খাদে পড়ে যান সরিতা। শোকে বিহ্বল স্বামী সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। সহ্যাদ্রি ট্রেকার ও আদিবাসীদের নিয়ে ৮ ঘণ্টা তন্নতন্ন করে খুঁজে সরিতার দেহ উদ্ধার করে বিশাল পুলিশবাহিনী।

তার দেহের ময়নাতদন্ত করে ডাক্তার জানিয়েছেন, সরিতার মস্তিষ্ক, বাঁ পা ও ডান হাত ভেঙে চুরচুর হয়ে গিয়েছে। এছাড়াও তার শরীরে প্রচুর ক্ষত পাওয়া গেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!