ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

কোনো ব্যক্তি নয়, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিক বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিকানা কোনোর ব্যক্তির নয়; এর মালিক বাংলাদেশ সরকার। বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নোত্তরের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্যাটেলাইটের মালিকানা নিয়ে বিএনপির প্রশ্ন তোলা লজ্জাজনক।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ এলিট ক্লাবে প্রবেশ করেছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, সরকারই এরই মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ তৈরির কাজ শুরু করেছে।

প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব স্যাটেলাইটের মালিক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ৫৭তম। রাশিয়া, আমেরিক্‌ ভারত, চীন, জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশের নিজস্ব স্যাটেলাইট রয়েছে। সম্প্রতি ভারত সফরে গেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। স্থল ও জলসীমা জয়ের পর মহাকাশ জয় ছিল বাংলাদেশের জন্য দীর্ঘ-যাত্রা। তিনি বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণ আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার পুরণেরই একটি অংশ।

উল্লেখ্য, গত ১১ মে বাংলাদেশ সময় দিবাগত রাতে মহাকাশে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। মহাকাশে স্যাটেলাইটের প্রকৃত সময় পর্যবেক্ষণকারী বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখা যায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ১১৯ দশমিক ১৩ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।

মানচিত্র অনুযায়ী ইন্দোনেশিয়ার পালু ও বোনটাংয়ের মধ্যবর্তী মাকাসার প্রণালির ওপর জিওস্টেশনারি কক্ষপথে ঘোরাফেরা করছে স্যাটেলাইটটি। এটি ২০১৩ সালে রাশিয়ান কোম্পানি স্কুটনিকের কাছ থেকে ভাড়া নেয়া অরবিটল স্লটে অবস্থান করবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটে রয়েছে ৪০টি ট্রান্সপন্ডার। এর মধ্যে ২৬টি কেইউ-ব্যান্ড ও ১৪টি সি-ব্যান্ডের। ওই ট্রান্সপন্ডারগুলোর মধ্যে প্রাথমিকভাবে ২০টি ব্যবহার করবে বাংলাদেশ।

এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত সব দেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও কাজাখস্তানের কিছু অংশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় আসবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!