ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৪
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

হৃদরোগের ঝুঁকি কমায় যেসব প্রোটিণসমৃদ্ধ খাবার

স্বাস্থ্য ডেস্ক: সুস্বাস্থ্যের জন্য প্রোটিণ খুবই দরকারী একটি উপাদান। এটি মাংসপেশীর গঠনে সাহায্য করে। সেই সঙ্গে ত্বক, চুল ও নখের শক্তি বাড়ায় এবং হরমোন তৈরি করে।

এমন অনেক প্রোটিণ জাতীয় খাবার আছে যেগুলো ফ্যাট ও খারাপ কোলেষ্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয়। এতে হৃদরোগের ঝুঁকি বাড়ে।

আবার কিছু প্রোটিণসমৃদ্ধ খাবার আছে যেগুলো হৃদরোগের জন্য খুবই উপকারী। যেমন-

১. ওমেগা থ্রি সমৃদ্ধ সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এগুলো হৃৎপিন্ডের জন্য দারুন উপকারী। তেলসমৃদ্ধ মাছ হৃদরোগের ঝুঁকি কমায়। সেই সঙ্গে মস্তিষ্ক ও মুডের উন্নতি ঘটায়।এ ধরনের মাছ অস্থিসন্ধির ব্যথা কমাতেও সাহায্য করে।

২. তেলযুক্ত মাছের মতো বাদাম ও বিভিন্ন ধরনের বীজে প্রচুর পরিমাণে ফ্যাটি এসিড থাকে যা প্রোটিণের দারুন উৎস। নিয়মিত এই জাতীয় খাবার খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অন্তত ২৮ গ্রাম বাদাম খেলে হৃদরোগের আশঙ্কা কমে।

৩. মটরশুটি, শিমে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে। নিয়মিত এগুলো খেলে হৃৎপিন্ড সুস্থ রাখা যায়।

৪. প্রানিজ প্রোটিণের মধ্যে মুরগীর মাংস ও টার্কি খুবই উপকারী। বিশেষ করে এগুলোর বুকের অংশে ফ্যাট ও খারপ কোলেস্টেরল খুবই কম থাকে। এছাড়া এগুলো ম্যাগনেশিয়ামেরও ভালো উৎস – যা হৃৎপিন্ডের জন্য খুবই দরকারী। সূত্র : হেলদিবিল্ডার্জড

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!