ফেনী
বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৯
, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশ-প্রধানমন্ত্রী

 

 

কথা ডেস্ক-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশ। রোববার বেলা পৌনে ১২টায় চট্টগ্রামের নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই। দারিদ্র্য ও ক্ষুধামুক্ত দেশ গড়তে চাই।

তিনি বলেন, এবার নৌবাহিনীর ২১ নারী কর্মকর্তা কমিশন পাচ্ছেন। এটি নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের বহিঃপ্রকাশ।

শেখ হাসিনা বলেন, আমরা বিজয়ী জাতি। অন্যায়ের কাছে মাথা নত করতে শিখিনি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পিছপা হব না। ৭ মার্চের ভাষণে জাতির অস্তিত্বের ইতিহাস প্রতিফলিত হয়েছে।

মিডশিপম্যানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্বে আত্মনিয়োগ করবেন। একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে সর্বদা ঊর্ধ্বতনদের প্রতি আনুগত্য ও অধস্তনদের সহমর্মিতা প্রদর্শন করবেন। চেইন অব কমান্ড মেনে চলার মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীকে বিশ্বদরবারে আরও গৌরবোজ্জ্বল আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হবেন।

এর আগে বাংলাদেশ বিমানের বিজি-০৪১১ ফ্লাইটে সকাল ১০টায় চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। সকাল সাড়ে ১০টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!