ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০১
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

৩০ ডিসেম্বর জেএসসি-জেডিসি ও পিইসি পরীক্ষার ফল প্রকাশ

 

 

নিজস্ব প্রতিবেদক-জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে।

আগামী ২০১৮ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তক উৎসবকে সামনে রেখে ফলাফল ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করা হয়েছে।

সোমবার সকালে বিনামূল্যের পাঠ্যপুস্তকের ছাপাখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের এ সময় ঘোষণা করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে গতকাল জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে ওই তারিখের ব্যাপারে (৩০ ডিসেম্বর) সম্মতি পাওয়া গেছে।

শিক্ষামন্ত্রী বলেন, সেদিন (৩০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক উদ্বোধন করবেন। ১ জানুয়ারি সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব পালিত হবে। সেদিন সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেয়া হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!