ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩১
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

৭ জানুয়ারী ফেনী আসছেন মাশরাফি

 

 

ক্রীড়া প্রতিবেদক-সদ্যই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতেছেন। প্রথমবারের মতো রংপুর রাইডার্সে যোগ দিয়ে দলকে করেছেন চ্যাম্পিয়ন। আগামী বছর জানুয়ারির ১৫ তারিখ ঢাকায় শুরু হবে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। দীর্ঘ বিরতি তাই বর্তমানে পরিবার ও বন্ধুদের সময় দিচ্ছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ত্রিদেশীয় সিরিজের আগে ২৮ ডিসেম্বর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন বাংলাদেশ ক্রিকেটের সফলতম এ অধিনায়ক। তার পর ৭ জানুয়ারি ফেনীতে সফর করবেন ম্যাশ।

কমিশনার জয়নাল আবেদীন স্মৃতি ফেনী কলেজ আন্ত: বিভাগ ক্রিকেট লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

এছাড়া এতে যোগ দিবেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বি.কম।

তিনি জানান, গেলো ১২ ডিসেম্বর টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। ৭ জানুয়ারি ফাইনালে বিজয়ীদের মাশরাফির হাতেই পুরস্কার তুলে দেয়া হবে

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!