ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে টাস্কফোর্স অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি ও অবৈধ ওষুধ উদ্ধার

স্টাফ রিপোর্টার: ফেনীতে জেলা প্রশাসনের চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি ও অবৈধ ওষুধ উদ্ধার হয়েছে। ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের পেচিবাড়ি সীমান্ত থেকে রাত ৩ টায় চোরাচালানকৃত মালামাল ফেনী শহরে ঢুকবে এমন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।এসময় ৪-বিজিবির মেজর মো: খাজা মঈন উদ্দীন মিয়া টাস্কফোর্স অভিযানে অংশ নেন।
অভিযানে চোরাচালানকৃত মালামালসহ একটি পিক-আপ ধাওয়া করে টাস্কফোর্স টিম। এক পর্যায়ে কাজীরবাগের আলী আজম ব্রিক ফিল্ডের পাশে পিক-আপ ও সিএনজি ধরে ফেলে টাস্কফোর্স টিম। পিক আপ ও সিএনজির ভেতর থেকে প্রায় ৮ শ ৩১ পিস ভারতীয় শাড়ি ও আমদানি নিষিদ্ধ প্যারাকটিন ১৯০,০০০/- ও ডেক্সিন ট্যাবলেট ১৯০,০০০/- এবং এন্টি ইনফ্ল্যামেটরি ট্যাবলেট ডিকলো-এম ১,৫১,২০০/- আটক করা হয়। আটককৃত পণ্যের দাম প্রায় দেড় কোটি টাকা।ঘটনায় জড়িত মো: শফিক (৪৮), হক সাহেব (২৬) ও মো: ইলিয়াস (৪০)কে আটক করা হয়। জব্দ করা হয় সিএনজি ও পিক-আপ ভ্যান। জিজ্ঞাসাবাদে জানা যায়, চোরাচালানের মূল হোতা ছিলেন গুদাম কোয়ার্টারের বাবু নামে এক ব্যক্তি।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতে বিজিবিকে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের সদস্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: টিপু সুলতান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!