ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে জেলা প্রশাসনের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ আটক

 

 

স্টাফ রিপোর্টারঃ ফেনীতে  জেলা প্রশাসনের অভিযানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের  তালিকা ভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী কাশেম ওরফে (ডাইল কাশেম) কে ১ শ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার রাতে ছাগলনাইয়া পৌরসভার মধ্যম মটুয়া আবু সৈয়দের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

সুত্র জানায়, মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে ছাগলনাইয়া পৌরসভার মধ্যম মটুয়া আবু সৈয়দের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।এসময় শীর্ষ মাদক ব্যবসায়ী মো: আবুল কাশেম প্রকাশ ডাইল কাশেম কে ১শ বোতল ফেন্সিডিলসসহ হাতেনাতে অাটক করা হয়।

সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাদক ব্যবসায়ীদের দুটি তালিকার তালিকাভুক্ত শীর্ষ ব্যবসায়ী।কাশেমের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

স্থানীয়রা জানায়, অাবুল কাশেম মাদক ব্যবসার পাশাপাশি পুলিশের সোর্সেরও কাজ করে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ইকবালুর রহমান ও ব্যাটালিয়ান আনসার সদস্যরা উপস্থিত ছিলেন ।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!