ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৫
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে স্বপ্ন সাজাই’র বৈশাখী কনসার্ট

 

সোনাগাজী প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ-পহেলা বৈশাখের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও অভিনেত্রী রোকেয়া প্রাচীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্ন সাজাই’ ও সোনাগাজী মডেল থানার আয়োজনে থানা কম্পাউন্ডে বৈশাখী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার।বক্তব্য রাখেন স্বপ্ন সাজাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোকেয়া প্রাচী,অতিরিক্ত পুলিশ সুপার(সোনাগাজী-দাগনভুইয়া সার্কেল) জুনায়েত কাওছার,মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বৈশাখ আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম একটি অংশ, যা জাতি হিসেবে আমাদের ঐতিহ্য বহন করে। এর মধ্য দিয়ে আমাদের কাছ থেকে হিংসা বিভেদ ভুলে আমরা এক কাতারে আসি।
রোকেয়া প্রাচী বলেন, স্বপ্ন, উদ্যম, ভালবাসা ও প্রত্যাশা দিয়ে আমাদের নতুন বছর শুরু হোক এ কামনা করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে আমরা সবাই মিলে ধারাবাহিকভাবে যে কাজগুলো করছি তারই একটি প্রতিচ্ছবি আজকের এ আয়োজন। এ আয়োজনের মধ্য দিয়ে আমাদের সবার মাঝে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ুক। বাঙালির হাজার বছরের সংস্কৃতি বৈশাখের আনন্দ সকলের মাঝে পৌঁছে যাক।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!