ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১০
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে প্রতারণার দায়ে অতিথি রেস্টুরেন্টসহ কয়েকজনের জরিমানা:যানবাহন জব্দ

 

শহর প্রতিনিধি: বৃহস্পতিবার ফেনী শহরের যানজট নিরসনে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন।এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় ট্রাংক রোডে ইট-বালু রেখে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য হীরা কনফেকশনারির মালিক দেলোয়ার হোসেন(৪৮)কে বিশ হাজার টাকা ও রোডের মাঝখানে বাস রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মো: সুমন(৩০)কে পাঁচশত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয় এবং ট্রাংক রোডের ফুটপাথে থাকা ভাসমান দোকান উচ্ছেদ করে আদালত।

পরে শহরের হাসপাতাল মোড়ে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন ১০টি গাড়ির মালিককে জরিমানা করা হয়।এসময় প্রত্যেককে ৫ শ টাকা করে মোট ৫ হাজার ৫ শ টাকা অর্থদন্ডে দন্ডিত করে আদালত। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক বাসচালককে ৫ শ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন রহমত উল্লাহ ( ৪৮), জহিরুল ইসলাম ( ৩২), ইকবাল হোসেন (৩৫), মো: সেলিম ( ৩৮), ফয়েজ আহম্মেদ ( ৪৫), মো: রুমন ( ৩৫), রবিউল হোসেন ( ৪৭), মো: নুরনবী ( ৪০), আবু বক্কর ( ৪৮), মো: সিরাজুল ইসলাম ( ৫২)। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মো: হেলাল নামের এক বাসচালককে ৫,০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এ সময় রেজিস্ট্রেশনবিহীন ৮ টি সিএনজি, ২ টি ব্যাটারিচালিত অটোরিক্সা জব্দ করা হয়।

এর আগে ট্রাংক রোডের অতিথি রেস্টুরেন্টের ম্যানেজার ম্যানেজার রাশেদুজ্জামান (৫৬)কে দেশী মুরগি বলে কক মুরগি বিক্রি ও অপরিষ্কার পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে ১৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও বি আরটিএ’র সহকারী মোটরযান পরিদর্শক মোশাররফ হোসেন ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!