ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৮
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি

সেতুমন্ত্রীর দুঃখপ্রকাশ

মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ঈদের ছুটিতে ঘরমুখী মানুষের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘একজন মন্ত্রী হিসেবে জনগণের দুর্ভোগের জন্য আমার দায় এড়াতে পারি না।’
তবে দীর্ঘ যানজট বা ভোগান্তি কেবল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, দেশের সব মহাসড়কে নয় বলেও দাবি করেন মন্ত্রী।‘আজ বিকেল থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে’ উল্লেখ করে কাদের বলেন, কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এবারের ঈদুল আজহায় ঘরমুখী মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। এ সড়ক ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন গুণ, কোথাও তার চেয়েও বেশি সময় লাগছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!