ফেনী
বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৩
, ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সোনাগাজীতে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে বিষধর সাপের কামড়ে মো. সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামের দারবক্স ভূঞা বাড়ির সেকান্তর মিয়ার ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে একটি বিষধর সাপ লোকালয়ে আসলে সাইফুল ইসলাম সাপটি মারার চেষ্টা করে। এসময় সাপটি তার পায়ে কামড় দেয়। এতে সামান্য ব্যাথা অনুভব করলেও রাতে তার পুরো শরীরে বিষক্রিয়া ছড়িয়ে যায়। ওই সময় পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বুধবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!