ফেনী
সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪১
, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

শেখ রাসেল জাতীয় জুনিয়র, সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ

ফেনী জেলা পর্যায়ে সেরা খেলোয়াড় উর্মি

ফেনীতে অনুষ্ঠিত শেখ রাসেল জাতীয় জুনিয়র, সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে অনূর্ধ্ব -১৮ বালিকা দ্বৈত বিভাগে ফেনী জেলা পর্যায়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে উর্মি আক্তার।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেখ রাসেল জাতীয় জুনিয়র, সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের সমাপনী অনুষ্ঠানে উর্মির হাতে সেরা খেলোয়াড়ের সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন,বিশেষ অতিথি ফেনী – ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ যে,উর্মি আক্তার ইতোমধ্যে ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে একক (ছাত্রী) বিভাগে চ্যাম্পিয়ন হয়। সে ফেনী সদর মডেল থানায় কর্মরত আবদুল মতিনের কন্যা ও জয়নাল হাজারী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী।

ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে সকলের নিকট দোয়া কামনা করেছে উর্মি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!