ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২২
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

১/১১-এর মতো ঘটনার পুনরাবৃত্তির সুযোগ নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, দেশে ১/১১ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সুযোগ নেই। কারণ, তাঁর সরকার কঠোরভাবে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে।স্থানীয় সময় গতকাল রোববার রাতে নিউইয়র্ক ত্যাগের আগে সেখানে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা আগে থেকেই ব্যবস্থা নিচ্ছি, যাতে ১/১১-এর মতো কোনো ঘটনা দেশে আর ঘটতে না পারে। আমি আপনাদের বলতে পারি, ১/১১-এর মতো কোনো পরিস্থিতির প্রয়োজন নেই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যদি কোনো অন্যায় কিছু হয়, কে করেছে, সেটা দেখা হবে না। এমনকি আমার দলের লোক হলেও আমি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব। শুদ্ধি অভিযান নিজ বাড়ি থেকেই শুরু করা উচিত…।’

শেখ হাসিনা স্পষ্টভাবে বলেন, বাংলাদেশে আর ১/১১-এর মতো পর্ব হবে না। এবং এ জন্য যা যা প্রয়োজন, তা সবই তিনি করবেন বলে জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!