ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩২
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

প্রতিদিন সকালে যে পানীয় খেলে অতিরিক্ত ওজন কমবে

অতিরিক্ত ওজন কমানোর জন্য অনেক খাবার খেয়ে থাকি আমরা। তবে ওজন কমানোর জন্য খাদ্যাভাস পরিবর্তনের পাশাপাশি ব্যায়ামও করা জরুরি।তবে কিছু খাবার আছে যা খেলে অতিরিক্ত ওজন কমবে।অতিরিক্ত ওজন কমাতে খেতে পারেন কাঁচা রসুন ও মধু। এই দুটি খাবারের পুষ্টি গুণের শেষ নেই।

কাঁচা রসুন ও মধু মিশ্রণে তৈরি পানীয় ওজন কমানোর জন্য খুবই উপকারি। প্রাচীনকাল থেকেই এ দুটি উপাদান ঠাণ্ডা-কাশি, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল কমাতে ব্যবহৃত হয়ে আসছে।

আসুন জেনে নেই অতিরিক্ত ওজন কমাবে যে পানীয়।

যেভাবে তৈরি করবেন?

৩ থেকে ৪ টি রসুনের কোয়া নিয়ে ছোট টুকরো করে এক চামচ মধু নিয়ে কাপে ঢালুন। এখন রসুনগুলো এতে দিয়ে ভালো ভাবে মেশান। প্রতিদিন সকালে খালি পেটে মিশ্রণটি খেতে থাকুন। মিশ্রণটি তৈরি করে ফ্রিজে রেখে খেতে পারেন। তবে সেটা তিন দিনের বেশি না রাখাই ভালো।

রসুন আর মধুর মিশ্রণ খেতে অনেকের ভালো নাও লাগতে পারে। তবে এই দুই উপাদান ওজন কমাবে খুবই কার্যকারি। প্রতিদিন সকালে খালি পেটে মিশ্রণটি খেলে শুধু ওজনই কমবে ও হজমশক্তি বাড়বে।

আরও যেসব উপকারিতা রয়েছে-

১. নিয়মিত রসুন ও মধুর মিশ্রণ খেলে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল কমবে।

২. ঠান্ডা-কাশি কমবে।

৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

৪ লিভার সুস্থ থাকবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!