ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪০
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্যাসিনোবিরোধী অভিযানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গ্রেফতারের পর বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি যাতে ভারতে পালিয়ে যেতে না পারেন সেজন্য সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। রোববার সন্ধ্যায় বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি মহসিন খান বিষয়টি নিশ্চিত করেন।

মহসিন খান বলেন, ঢাকা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও নেপালের নাগরিকরা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি বলেন, প্রতিদিন নতুন নতুন নামের তালিকা আমাদের কাছে আসছে।
সূত্র জানায়, নির্দেশনা পাওয়ার পর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের নাম, ঠিকানা যাচাই ও পাসপোর্টের সঙ্গে তাদের ছবি মিলিয়ে দেখা হচ্ছে। জাল পাসপোর্ট যাতে ব্যবহার করতে না পারেন সেজন্য যাত্রীদের আঙুলের ছাপ নেয়া হচ্ছে, তুলে রাখা হচ্ছে ছবি।
সূত্র মতে, বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় সীমান্ত পথে যারা ভারতে পালিয়ে যান তাদের বড় অংশ বেনাপোল বা এর আশপাশের সীমান্ত ব্যবহার করে থাকেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!