ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪০
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

যুবলীগ চেয়ারম্যান নজরদারিতে কিনা, পরে জানা যাবে: কাদের

ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়, তবে ছাত্র রাজনীতির নামে কেউ অপকর্ম করলে তাদের শাস্তির আওতায় আনা হবে।’

ক্যাসিনো কাণ্ড ও সরকারের শুদ্ধি অভিযান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তারা সবাই আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন।

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের ব্যাংক হিসাব তলব ও যুবলীগের প্রেসিডিয়াম সভায় যোগ না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত যতটুকু করা হয়েছে, ততটুকুই থাকবে। যুবলীগ চেয়ারম্যান নজরদারিতে আছে কিনা তা পরে জানা যাবে।

আওয়ামী লীগের শরিক দলের নেতাদের নানা মন্তব্য প্রসঙ্গে কাদের বলেন, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে আছে। তারা গঠনমূলক আলোচনা করতে পারে। যা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই ফলদায়ক। আর ১৪ দল মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ঠিক আগের অবস্থানেই আছে বলে দাবি করেন তিনি।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!