ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

নাগরিক সেবায় মেয়র হাজী আলাউদ্দিন কন্যার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন

ফেনী পৌরসভার মেয়র ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেয়র হাজী আলাউদ্দিনের বড় কন্যা লুৎফুর নাহার ফারওয়া নাগরিক সেবায় ডিউক অব এডিনবার্গ ইন্টারন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছেন।রবিবার রাতে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাই কমিশনারের বাসায় তাকে অ্যাওয়ার্ড তুলে দেন রবার্ট চ্যাটারটন ডিকসন।

জানাগেছে, বিগত তিন বছর ধরে রাজধানীর মেপেল লীফ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ধানমন্ডিতে কয়েকজন শিক্ষার্থী পথ শিশুদের পাঠদান করে আসছে। পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত ছিলেন। তাদের এ প্রশংসামূলক কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে ব্রিটিশ হাই কমিশনারের পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেয়া হয়। মেয়র হাজী আলাউদ্দিনের কন্যা লুৎফুর নাহার ফারওয়া অস্ট্রিলিয়ার ইউনিভার্সিটি অব সিডনীতে ব্যাচেলার অব মেডিকেল সাইন্সে (এমবিবিএস কোর্সে) ইতিমধ্যে ভর্তি হয়েছেন। কিছুদিনের মধ্যে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। সফলতা চেয়ে সকলের নিকট দোয়া কামনা করেছেন তিনি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!