ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৮
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

‘জয় বাংলা’ বাধ্যতামূলক করে সংসদে প্রস্তাব আনার আহ্বান

প্রত্যেক ব্যক্তিকে ‘জয় বাংলা’ বলতে হবে জাতীয় সংসদে এমন একটি সর্বসম্মত সিদ্ধান্ত প্রস্তাব নেওয়ার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।মঙ্গলবার জাতীয় সংসদে ফজলে রাব্বী মিয়া এই আহ্বান জানান।এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সাংসদ আব্দুল মতিন খসরু ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করা নিয়ে উচ্চ আদালতে রিটের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, সরকারি অনেক কর্মকর্তা ‘জয় বাংলা’ বলতে জড়তায় ভোগেন।

আব্দুল মতিনের বক্তব্য শেষে স্পিকারের আসনে থাকা ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আমরা জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধে নেমেছি। জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ জয় করে আমরা দেশে ফিরেছি। সুতরাং কে বলল আর কে বলল না, তাতে কিছু যায় আসে না। তবে আমার সকল শ্রদ্ধেয় সংসদ সদস্যদের কাছে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বিনয়ের সঙ্গে আবেদন রাখতে চাই, এই পার্লামেন্টে একটা সিদ্ধান্ত প্রস্তাবে সর্বসম্মত সিদ্ধান্ত হোক যে, সকল ব্যক্তিকে জয় বাংলা বলতে হবে।’

আব্দুল মতিন খসরু তাঁর বক্তব্যের একপর্যায়ে ‘ম্যাডাম স্পিকার’ সম্বোধন করেন। এ সময় স্পিকারের আসনে ছিলেন ফজলে রাব্বী মিয়া। তিনি কিছুটা ক্ষোভের সুরে বলেন, ‘আই অ্যাম নট ম্যাডাম স্পিকার’। পরে আব্দুল মতিন তাঁর এই সম্ভোধনের জন্য দুঃখ প্রকাশ করেন। ডেপুটি স্পিকার বলেন, ‘আই অ্যাম রিয়েলি সরি, ইউ ক্যান নট স্পিক ইন দিস ওয়ে।’

আব্দুল মতিন খসরু তাঁর বক্তব্যে বলেন, বুয়েটে একজন ছাত্রকে মেধাবী হত্যাকারীরা হত্যা করল। তাঁকে পানি পর্যন্ত দেওয়া হয়নি। এ ঘটনা লজ্জাজনক। প্রতিনিয়ত নারীর প্রতি নৃশংসতা হচ্ছে। এসব প্রতিরোধের উপায় বের করতে হবে। তিনি সাক্ষ্য আইন সংশোধন করে ঘটনার ভিডিওকে প্রমাণ হিসেবে গ্রহণ করার বিধান যুক্ত করার দাবি জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!