ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৩
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

অনিয়মের অভিযোগে ফেনীর জেল সুপার স্ট্যান্ড রিলিজ

ফেনী জেলা কারাগারের সুপার রফিকুল কাদেরকে স্ট্যান্ড রিলিজ করে রাজধানীর কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) পক্ষে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল মোঃ আবরার হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, অদ্য বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কর্মমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সূত্রে জানা যায়, ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন ভূঞাকে মামলায় পুলিশ গ্রেফতার করে জেলে প্রেরণ করে। কারাগারে থাকাকালীন তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয় ও সাধারণ ওয়ার্ডের পরিবর্তে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত সেলে রাখা হয়।
এ ব্যপারে গত ৯ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের (সেবা সুরক্ষা বিভাগ) কাছে আরজু ও সাখাওয়াত অভিযোগ করেন। লিখিত অভিযোগে তারা বলেন, তাঁদের ফেনী কারাগারে নিরাপত্তা সেলের ৩ নম্বর কক্ষে রাখা হয়েছে এবং সাংসদের লোকজন সেখানে ঢুকে তাঁদের হুমকি দিয়েছেন। জানা যায়, সাংসদ নিজাম উদ্দিন হাজারী তার দেহরক্ষী সাহাবুদ্দিন ও ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন মজুমদারকে নিয়ে কারাগারের ভেতরে গেছেন।
যুবলীগের দুই নেতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগে জানান, গত ১৩ এপ্রিল বেলা সাড়ে তিনটায় সেলে প্রবেশ করেন হারুন মজুমদার ও সাহাবুদ্দিন। তাঁরা তাঁদের জিজ্ঞেস করেন, ‘তোদের মামলা কয়টি? তোরা কোনো মামলায় জামিন করাবি না। জামিন করালে জেলখানা থেকে বের হওয়ার পর তোদের একরাম চেয়ারম্যানের মতো পুড়িয়ে হত্যা করা হবে।’ এরপর ৫ জুন দুপুর ১২টায় এস আলম সবুজ এবং ফেনী সদর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম সেলের ৩ নম্বর কক্ষে ঢুকে সাখাওয়াতকে হুমকি দিয়ে বলেন, কারাগার থেকে বের হয়ে কারও বিরুদ্ধে অভিযোগ দিলে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হবে।
এ ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদনে, সাংসদ নিজাম হাজারীকে ভবিষ্যতে কারাবিধি সুনির্দিষ্টভাবে অনুসরণ করে কারাগার পরিদর্শনের জন্য ‘পরামর্শ’ দিতে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, ফেনী কারাগারের জ্যেষ্ঠ সুপার রফিকুল কাদেরকে ভবিষ্যতে কারাবিধি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে ‘সতর্ক’ করে মন্ত্রণালয়। পরবর্তীতে জেল সুপারকে ফেনী থেকে প্রত্যাহার করে এনডিসিকে জেলা কারাগারের তত্ত্বাবধানের অতিরিক্ত দেয়া হয়।একমাস পরে রফিকুল কাদের তদবির করে আবারও ফেনী ফিরে আসেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!