ফেনী
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৪
, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

মুজিববর্ষের অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিব শতবর্ষ পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা বিভিন্নভাবে এই অনুষ্ঠান সাজিয়েছি। অনুষ্ঠানে কোন কোন দেশের রাষ্ট্রপ্রধান আসবেন তা বলা যাচ্ছে না। তবে ভারতের রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী আসবেন। রোববার সকালে নওগাঁর ধামুইরহাট থানার নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ভারত স্বাধীনতা যুদ্ধে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে। তাই বন্ধুপ্রতিম দেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান জানানো হবে। মুজিববর্ষে অতিথিদের জন্য ও সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী বলেন, সীমান্ত হত্যা বন্ধে দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয় পর্যায়ে এবং বিজিবি ও বিএসএফ এর মধ্যে আলাপ-আলোচনা চলছে। আমরা চেষ্টা করছি সীমান্তে আর যেন প্রাণহানির ঘটনা না ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে জাতির জনক বলেছিলেন পুলিশ হবে জনতার। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। ইতোমধ্যে কয়েকটি থানায় অনলাইনে জিডি নেয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই সারাদেশের সকল থানায় অনলাইনে যেন জিডি করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান বিপিএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, ইসরাফিল আলম এমপি, শহীদুজ্জামান সরকার এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার), মাহফুজুর রহমান বিপিএম, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক র‌্যাব-৫-রাজশাহী ও জেলা প্রশাসক হারুন-অর রশিদ।

অনুষ্ঠানে জেলার সীমান্ত এলাকার ৬৬ জন মাদক ব্যবসায়ী আত্নসমর্পন করে অন্ধকার অতীত থেকে আলোর পথে ফিরে আসেন। এছাড়াও প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী পত্নীতলা থানার অফিসার্স স্টাফ কোয়াটারেরও উদ্বোধন করেন। বিকেলে তিনি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ধামইরহাট ডিগ্রী কলেজ মাঠের জনসভায় বক্তব্য রাখবেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!