ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

শেখ রাসেলের জন্মদিন আজ

 

স্টাফ রিপোর্টার -স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৩তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।


জন্মদিন উপলক্ষে ফেনীতে নানা কর্মসূচীর আয়োজন করেছে শিশু একাডেমী। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়া জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় আজ দুপুর আড়াইটায় জেলা পরিষদ ভবনের শিশু একাডেমী কার্যালয়ে ৩য় থেকে ৫ম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহনে ক গ্রুপে ‘শেখ রাসেল’ বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহনে খ গ্রুপে ‘শেখ রাসেল আমাদের ভালোবাসা’, ৯ম থেকে ১০ম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহনে গ গ্রুপে ‘শিশুরা শান্তির দূত’, বিকাল ৩টা থেকে ৩য় থেকে ৫ম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহনে ক গ্রুপে ‘উম্মুক্ত’ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহনে খ গ্রুপে ‘শেখ রাসেলের জন্মদিন’, ৯ম-১০ম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহনে গ গ্রুপে ‘আমাদের ভাবনায় শেখ রাসেল’ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহনে ‘উম্মুক্ত’ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শেষে ড. সেলিম আল দীন মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মনোজ কুমার রায় প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদের প্রধান নির্বাহী শারমিন জাহান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম। সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!