ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৮
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে জরুরি চিকিৎসা সেবা প্রদানে নাসিম চৌধুরীর টেলিমেডিসিন সেবা চালু

করোনা ভাইরাস সংকটজনিত পরিস্থিতিতে জরুরি চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফেনীতে টেলিমেডিসিন চিকিৎসা সেবা চালু করছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তার বাবা সালেহ উদ্দিন চৌধুরী ও মা হোসনে আরা চৌধুরীর নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রতিদিন সকাল ও রাতে সেবা দিতে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি টিম করা হয়েছে। শনিবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

উদ্বোধনের মধ্য দিয়ে হটলাইনে (০১৮৪৪৫৪৫৫৬৩) ফোন করে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং ব্যবস্থাপত্র পাওয়া যাবে।বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেলিমেডিসিন সেবা কার্যক্রম শুরু হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত কল করলেই সেবা মিলবে।

চিকিৎসক টিমে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহানারা আরজু, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (অর্থপেডিক) সার্জারি বিভাগের ডা. সাইফুদ্দিন আহমেদ, জেনারেল সার্জারি বিভাগের ডা. মুলকিত রায়, মেট্রোপলিটন হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রায়হান জান্নাত, মেডিক্যাল সেন্টারের মেডিক্যাল অফিসার ডা. ইনজামাম উল হক, সার্জারি বিভাগের প্রশিক্ষণার্থী ডা. মারজাতুজ জোহরা নির্ধারিত সময়ে হটলাইনে সংযুক্ত থাকবেন।

সালেহ উদ্দিন চৌধুরী ও হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের সদস্য সচিব জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু বলেন, করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী মানুষ ঘরে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে মানুষের দৌরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে।

হটলাইন সেবা বাস্তবায়নের দায়িত্বে থাকা পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বলেন, চিকিৎসক এবং সেবাপ্রার্থীদের নিরাপদ রেখে চিকিৎসাসেবা নিশ্চিত করতেই সালেহ উদ্দিন চৌধুরী ও হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য তিনি ফাউন্ডেশনের কর্ণধার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!