ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পাওনা টাকার জন্য সুস্থ ব্যক্তিকে জাপটে ধরলেন করোনা রোগী

কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্ত এক যুবকের বিরুদ্ধে পাওনা টাকা আদায়ের জন্য এক সুস্থ ব্যক্তিকে জাপটে ধরার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় সদর উপজেলার লিংক রোড স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ওই যুবক (৩২) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুকতারকুল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত ট্যাক্সি ব্যবসায়ী। তিন দিন আগে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, করোনা আক্রান্ত ওই যুবক লিংক রোড এলাকার সালামত নামে একজনের কাছে কিছু টাকা পেতেন। লকডাউন ভেঙে তিনি সালামতের কাছে পাওনা টাকা তুলতে যান। দেনাদার সালামত টাকা দিতে কয়েকদিন সময় চান। সালামতের কাছ থেকে পাওনা টাকা আদায়ের কৌশল হিসেবে করোনা আক্রান্ত ওই যুবক উত্তেজিত হয়ে সালমতকে জাপটে ধরে বলেন, ‘করোনায় আমিও মরব-তুইও মর।’ এ নিয়ে সালামতসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

তিনি বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। দেনাদার সালামতকে দ্রুত সাবান ও জীবাণুনাশক দিয়ে গোসল করানোর ব্যবস্থা করি।

এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ উল্লাহ মারুফ বলেন, লিংক রোড স্টেশনে ওই করোনা রোগী লকডাউন অমান্য করে লোকজনের সঙ্গে ঝগড়াঝাটি করেছেন বলে খবর পেয়েছি। তাকে রামু আইসোলেশন হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!