ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩২
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে বাবার পা ভেঙ্গে দিল বখাটে ছেলে

ফেনীর সোনাগাজীতে পারিবারিক কলহের জেরে লোহার পাইপ দিয়ে পিটিয়ে সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের পা ভেঙ্গে দিয়েছে তার বখাটে ছেলে। উপজেলার নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামের আশ্রাফ আলী ভূঞার নতুন বাড়িতে সোমবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ, এলাকাবাসী ও আহত বৃদ্ধ জানান, সিরাজুল ইসলামের বখাটে ছেলে আমজাদ হোসেন টিটু পিতার অবাধ্য হয়ে একই ইউনিয়নের মজুপুর গ্রামের এক তরুণীকে কয়েক মাস পূর্বে বিয়ে করে। এই নিয়ে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলছে।

সকাল ৯টার দিকে মহদিয়া গ্রামের নিজ বাড়ির সামনে পূর্ব পরিকল্পিতভাবে লোহার তৈরি একটি পাইপ দিয়ে সিরাজুল ইসলামকে এলোপাতাড়ি পিটাতে থাকে টিটু। পাইপের আঘাতে তার বাম পায়ের দুটি হাড় ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে হামলাকারী অবাধ্য সন্তান টিটু আত্মগোপনে রয়েছে। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস বলেন, বৃদ্ধের বাম পায়ের দুটি হাড় ভেঙ্গে গেছে। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বখাটে ছেলে আমাজাদ হোসেন টিটুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!