ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

একজনের ভুলে পরিবারের ২১ জনের করোনা!

সৌদি আরবের রিয়াদে একই পরিবারের ২১ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। ওই পরিবারের এক নারী সদস্যের অসতর্ক চলাফেরার কারণে এ ঘটনা ঘটেছে।সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওই পরিবারের একজন নারী সামাজিক দূরত্ব না মানায় পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হয়েছেন। খবর সৌদি প্রেস এজেন্সির।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েকদিনে যারা করোনা পরীক্ষা করেছেন তাদের মধ্যে একটি পরিবারে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরিবারের এক নারীর সামান্য ভুলের কারণে অন্যান্য সদস্যদের মধ্যে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে। এখন তাদের বড় মাসুল দিতে হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এর আগে অন্য একটি শহরের একই পরিবারে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এমনকি ভাইরাসটির কারণে তাদের বৃদ্ধ বাবা মারা যান।

মন্ত্রণালয় বলছে, সামাজিক দূরত্বসহ অন্যান্য সতর্কতা না মেনে আমরা শুধু নিজেদের ক্ষতি করছি না, বরং পরিবারের অন্য সদস্যদেরও ক্ষতি করছি। বিশেষ করে পরিবারের বয়স্কদের হুমকির মুখে ফেলছি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!